বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বন্ধ রক্তক্ষরণ, চিকিৎসায় খানিকটা সাড়া দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

বন্ধ রক্তক্ষরণ, চিকিৎসায় খানিকটা সাড়া দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

চিকিৎসায় ফের খানিকটা সাড়া দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সুখবর একটাই তাঁর ইন্টারনাল ব্লিডিং বন্ধ করা সম্ভব হয়েছে। তবে হিমোগ্লোবিনের পরিমাণ এখনও একই রয়েছে। ভাস্কুলার সার্জেন, রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিস্ট তাঁকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রেখেছেন। নতুন করে যাতে আর রক্তক্ষরণ না হয়, সেদিকেই বিশেষভাবে খেয়াল রেখেছেন চিকিৎসকরা। কেমন আছেন ‘ফেলুদা’? সেই উত্তরের খোঁজে উদগ্রীব তাঁর অগণিত অনুরাগী। চতুর্দিকে চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা।

তারই মাঝে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কিত বুলেটিন প্রকাশ করল বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। নতুন করে যাতে আর কোনওভাবে রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা মোটের উপর একইরকম রয়ে গিয়েছে। শরীর থেকে জমাট বাঁধা রক্ত বের করার প্রক্রিয়াও চলছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিকই রয়েছে। তবে তাঁর অচেতন ভাব এখনও কাটেনি। সেটিই কীভাবে কাটিয়ে আবার আগের মতো সুস্থ করা সম্ভব হয় সে বিষয়েই চিন্তাভাবনা চালাচ্ছেন চিকিৎসকরা।

‘ফেলুদা’কে ২৪ ঘণ্টা ভাস্কুলার সার্জেন, রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিস্ট পর্যবেক্ষণে রেখেছেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। করোনা (Coronavirus) আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। চিকিৎসক অরিন্দম করের মতে, পঁচাশি বছর বয়সে করোনা সংক্রমণ।

তার উপর আবার কোমর্বিডিটি। এমনকী এতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্ট – সব মিলিয়ে বেশ কঠিন হয়ে যায় পরিস্থিতি। তবে এখন প্রত্যেকের একটাই প্রার্থনা, সমস্ত প্রতিকূলতা যেন কাটিয়ে উঠতে পারেন ‘ফেলুদা’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com