বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১৬জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে

১৬জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে

১৬জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে উড়োজাহাজের যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে। এর মাধ্যমে দীর্ঘ আড়াই মাসের বেশি সময় পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কাতারে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। অন্যদিকে যুক্তরাজ্যে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলতে পারবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক আকাশপথে বিমান চলাচল শুরু হবে। বিদ্যমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা আকাশপথে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা- ঢাকা-দোহা আকাশপথে কেবল ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। ১৬ জুন থেকে যুক্তরাজ্য ও কাতার এই তিনটি আকাশপথে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ মার্চ থেকে চীন ছাড়া সব আন্তর্জাতিক আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। বেশ কয়েক বার সময় বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com