বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে চিন্তিত চিকিৎসকরা

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে চিন্তিত চিকিৎসকরা

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ক্রমশ আরও সঙ্কটজনক হয়ে উঠছে ৷ চিকিৎসকরা এখন তাঁকে নিয়ে যথেষ্ট চিন্তিত ৷ করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার থেকে তিনি কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি ৷ প্রথমে ছিলেন কেবিনে ৷ পরে, শারীরিক অস্থিরতা বাড়ায় তাঁকে আই সি ইউ-তে স্থানান্তরিত করা হয়৷ ৷ কিন্তু, সেখানেও অস্বিরতা কমছে না৷ বরং মাঝেমধ্যেই রেগে যাচ্ছেন ৷ হাত-পা ছুঁড়ছেন ৷ এই অস্থিরতার জন্যই গত দু’দিন যাবৎ তাঁর মাথার এম আর আই করা যাচ্ছে না ৷ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয়, “কোভিড এনকেলোপ্যাথি” ৷

অর্থাৎ মস্তিস্কে কোভিড সংক্রমণের প্রভাব৷ ৷ আজ অবশ্য চিকিৎসকরা এম আর আই করার চেষ্টা করবেন বলে জানা গেছে ৷ তারপর মাথায় কিছু পাওয়া না গেলে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাঠানো হবে আই টি ইউ-তে ৷
অন্যদিকে, তাঁর মূত্রনালীতেও সংক্রমণ দেখা দিয়েছে ৷ পাওয়া গেছে ইকোলাই-এর জীবাণু ৷ তাঁর শরীরে জ্বর ঘোরাফেরা করছে ১০১ ডিগ্রীর মধ্যে ৷ রক্তে অক্সিজেনের মাত্রাও ৯৫-এর নিচে ৷ প্রতিদিন তাঁকে ১০ লিটারের বেশি অক্সিজেন দিতে হচ্ছে ৷ গত দু’দিন প্লাজমা থেরাপি করা হয়েছে ৷ আজও এক ইউনিট প্লাজমা দেওয়া হবে ৷ প্রতি বছর ভারতে গ্রীষ্মকাল ও তার পরবর্তী সময়ে রক্তের খুব আকাল দেখা দেয় ৷ ফলে, প্লাজমা পেতেও অত্যন্ত অসুবিধা হয় ৷ সেই অবস্থাতে নার্সিংহোম কর্তৃপক্ষ এখনও প্লাজমা যোগান দিয়ে যাচ্ছেন৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার ক্ষেত্রে দুটি ব্যাপার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ দুটিই পুরনো ৷ এক, তাঁর বহু বছরের প্রোস্টেট ক্যানসার ৷ এবং দুই, শ্বাসকষ্টের সমস্যা ৷ তিনি বিদেশে গিয়েও ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন ৷ কিন্তু, কোনও ফল হয়নি ৷ আবার, ২০০৬ সাল থেকে তিনি সি ও পি ডি-তে আক্রান্ত ৷ এমনিতেই বয়স্কদের ক্ষেত্রে কোভিড সংক্রমণে অত্যন্ত ঝুঁকি থাকে৷ তার উপর ৮৫ বছরের সৌমিত্রবাবুর অনেকগুলি কো-মর্বিডিটি রয়েছে ৷ তাই, ১৬ জন চিকিৎসকের যে টিম তাঁকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছেন, তাঁরা রীতিমত চিন্তিত ৷

ক্ষপ্রসঙ্গত, সেপ্টেবরের শেষে এবং অক্টোবরের শুরুতে ক্ষতিনি কলকাতার বিভিন্ন স্টুডিওতে শ্যুটিং করেন ৷ তারপর থেকেই তাঁর শরীরে করোনার নানা উপসর্গ দেখা দেয় ৷ শেষে গত মঙ্গলবার তাঁকে অভিজাত নার্সিংহোম বেলভিউ-তে ভর্তি করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com