বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল শুরু হবে

জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল শুরু হবে

চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পুনরায় শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছিল সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে মুহিবুল হক বলেন, ‘জুনের তৃতীয় সপ্তাহে যেকোনো দিন আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করব। প্রথমে আমার লন্ডন রুটে ফ্লাইট চালু করবো।’ ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

লন্ডন ছাড়াও আর কোথায় কোথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে-এর জবাবে তিনি বলেন, ‘আমরা যেখানেই সুযোগ পাব সেখানেই ফ্লাইট চালু করবো।’ তবে অন্য এয়ারলাইন্সগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

পর্যটন মন্ত্রণালয়ের এই সচিব বলেন, ‘কাতার এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ট্রানজিট হিসেবে যাত্রী নিতে চায় অন্যকোনো গন্তব্যের জন্য। এ বিষয়ে তারা একটি আবেদন করেছে। আমরা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ মুহূর্তে তারা বাংলাদেশ থেকে কোনো যাত্রী কাতারে ঢুকাতে রাজি হয়নি। শুধু অন্য গন্তব্যের জন্য দোহাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে যাত্রী নিতে চায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com