শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বন্ধের জন্য হাইকোর্টে রিট

শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বন্ধের জন্য হাইকোর্টে রিট

দেশে করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। যারা শ্রমিক, দিনের উপার্জন দিয়ে রাতে আহারের ব্যবস্থা করেন, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তারা। সবমিলিয়ে কর্মহীন হয়ে পড়ছেন লাখ লাখ মানুষ। এই অবস্থায় এসব মানুষের সন্তানেরা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন মেটাবেন? তাই দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে।



আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই অভিভাবকের পক্ষে থেকে আজ সোমবার এই রিট দায়ের করেছেন আইনজীবী সাইফুর রহমান। কেন বেতন বন্ধের নির্দেশনা দেওয়া হবে না, রিটের মাধ্যমে এর জবাব চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কাছে।

রিটে বলা হয়, সরকার নানা খাতে প্রণোদনা যেমন দিচ্ছে তেমনি আর্থিক সাহায্যও করছে অনেক প্রতিষ্ঠানকে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কোনো প্রণোদনার কথা শোনা যায়নি। এতে করে এমন ক্রান্তিকালেও প্রতিষ্ঠানগুলো বেতনের টাকা চেয়ে অভিভাবকদের প্রতি চিঠি পাঠাচ্ছে, এই মুহূর্তে যেটা অমানবিক।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com