বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর-কাশিতে আক্রান্ত ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমতাবস্তায় দ্রুতই আইসোলেশনে যান করেছেন কেজরিওয়াল। আগামীকাল ৯ জুন, মঙ্গলবারই তার করোনার পরীক্ষা করা হবে।

এর আগে ৭ জুন, রবিবার থেকেই কেজরিওয়ালের শারীরিক সমস্যা দেখা দেয়। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, তাই ওই দিন দুপুরের পর থেকে কারো সঙ্গেই দেখা করেননি তিনি। তার সমস্ত মিটিংও বাতিল করা হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

এর আগে গত শনিবার অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লিতে রাজ্যটির সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে শুধুমাত্র দিল্লির বাসিন্দাদের করোনা চিকিৎসা করা হবে। আর এখানকার কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলোতে শুধু দিল্লির বাইর থেকে আসা লোকদের চিকিৎসা করা হবে। দিল্লি সরকারের বিশেষজ্ঞ কমিটির পরামর্শেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান দিল্লির এই মুখ্যমন্ত্রী।

যদিও বিরোধীরা দলগুলো কেজরিওয়ালের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। কেজরিওয়াল দাবি করেন, দিল্লির বাসিন্দাদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রসঙ্গত, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৭৬১ জনের। এ পরিস্থিতিতে সারাদেশের ন্যায় দিল্লিতেও সোমবার থেকে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ফলে বিপদের আশঙ্কা আরো বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com