শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সূচক বৃদ্ধিতে মার্জিন ঋণের পরিমাণ কমবে

সূচক বৃদ্ধিতে মার্জিন ঋণের পরিমাণ কমবে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্জিন ঋণ প্রদানের নতুন নীতিমালা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম অনুসারে সূচক বাড়ার সঙ্গে সঙ্গে মার্জিন ঋণের পরিমাণ কমতে থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, ডিএসইএক্স সূচক ৪ হাজারের নিচে থাকলে গ্রাহকদের সর্বোচ্চ ১:১ হারে অর্থাত্ যত টাকার বিনিয়োগ রয়েছে এর সমপরিসাণ অর্থ মার্জিন ঋণ দেয়া যাবে।

সূচক ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত থাকলে ১:০.৭৫ হারে অর্থাত্ যত টাকার বিনিয়োগ রয়েছে তার ৭৫ শতাংশ পর্যন্ত মার্জিন ঋণ দেয়া যাবে। সূচক ৫০০১ থেকে ৬০০০ থাকলে মার্জিন ঋণ দেয়া যাবে ১:০.৫০ অনুপাতে। অর্থাত্ যত টাকার বিনিয়োগ রয়েছে এর অর্ধেক মার্জিন ঋণ দেয়া যাবে। আর ডিএসইএক্স ৬ হাজার বা তার বেশি হলে ১:০.২৫ হারে অর্থাত্ যত টাকার বিনিয়োগ রয়েছে তার ২৫ শতাংশ মার্জিন ঋণ দেয়া যাবে। আগামী ১ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে।

প্রসঙ্গত, বর্তমানে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো শ্রেণীকরণ নেই। সবক্ষেত্রেই ১:০.৫০ আনুপাতে ঋণ দেয়া যায়। এক্ষেত্রে গ্রাহকের যত টাকার বিনিয়োগ রয়েছে তার অর্ধেক পরিমাণ অর্থ মার্জিন ঋণ হিসেবে দেয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com