শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লোকসানে তিন মিউচুয়াল ফান্ড

লোকসানে তিন মিউচুয়াল ফান্ড

প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফান্ড তিনটি লোকসানে অবস্থান করছে। ফান্ডগুলো হলো- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৭৬৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে (ইপিইউ) ছিল ০.০৮৪৫ টাকা। শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.১১ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ক্রয় মুল্য অনুযায়ী ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯.৭৩ টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৬৮৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে (ইপিইউ) ছিল ০.১৬৬৯ টাকা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা সর্বশেষ ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর,১৯) কোম্পানির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৫৯৬৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ০.৫৭৭৭ টাকা। নয় মাসে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১.১২ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ক্রয় মুল্য অনুযায়ী ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ১০.০৫ টাকা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৪৪৪৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে (ইপিইউ) ছিল ০.১৬৬২ টাকা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা সর্বশেষ ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর,১৯) কোম্পানির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৮৫৬৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ০.৫৯১৪ টাকা।

নয় মাসে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.৭৯ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ক্রয় মুল্য অনুযায়ী ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯.৪৫ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com