সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
রাণীশংকৈলে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডডাই রাম বর্মণ (৭৪) ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিনেই বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ও থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। ডডাই রাম বর্মন উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা নায়ানপুর গ্রামের খোত খতু বর্মণের ছেলে।

তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেন। পরে স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com