বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছে সরকার-পলক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছে সরকার-পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি করে গাছ লাগানের কথা বলেছেন, বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছেন। তাই নিজ নিজ আঙিনায় বৃক্ষরোপনে তিনি সকলের প্রতি আহবান জানান।


প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে কোর্ট মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়া এর আয়োজনে নাটোরের সিংড়া পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবি প্রতিষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণকালে এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ২৫ হাজার চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমগ্র সিংড়া উপজেলায় ১ লাখ চারা বিতরণের অংশ হিসেবে এই চারা বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী ৬০০ জন কৃষকদের মাঝে ৫৩৫ গ্রাম করে সবজি বীজ এবং ৮০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে এমপিও সার, ১০কেজি ডিএমপি সার, ৫ কেজি মাসকালাই বীজ বিতরণ করেন।


সহকারী কমিশনার (ভূমি)সিংড়া রকিবুল হাসান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ও উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com