বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ক্লাসে দেখা হচ্ছে! আশুতোষের মেরিট লিস্ট কাণ্ডে সানির কৌতুকবাণ

ক্লাসে দেখা হচ্ছে! আশুতোষের মেরিট লিস্ট কাণ্ডে সানির কৌতুকবাণ

সানি লিওনি ভর্তি হচ্ছেন কলকাতার আশুতোষ কলেজে! তাও আবার ইংরেজিতে অনার্স নিয়ে। বৃহস্পতিবার ওই কলেজের জেনারেল ক্যাটাগরির ভর্তির ইংরেজির মেধা তালিকা বলছিল তেমনটাই। শুক্রবার তা নিয়েই কৌতুকবাণ ছুড়লেন সানি নিজেই। বললেন, “ক্লাসে দেখা হচ্ছে”। গতকাল মেধাতালিকায় দেখা গিয়েছিল সানির শুধু নামই লেখা নেই, সবচেয়ে বেশি নম্বরও পেয়েছেন তিনিই। ৪০০ তে ৪০০।

পাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। এর পরেই নেটদুনিয়ায় হাসির রোল। আর মুহূর্তে ভাইরাল সেই তালিকার স্ক্রিনশট। একের পর এক মিমে প্লাবিত হচ্ছে ফেসবুক, টুইটার। সানির ভক্তকুল তো হেসেই গড়াগড়ি। তাঁর যে এমন সূক্ষ্ম রসবোধ রয়েছে সে প্রমাণ পেয়েই উচ্ছ্বসিত তাঁরা। কমেন্ট সেকশনে ভেসে আসছে একের পর এক মজার মন্তব্য।

তবে শিক্ষা মহলের একাংশের মত, এখন কলেজগুলিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। কোনও কোনও ক্ষেত্রে এই ভর্তির ওয়েবসাইট সম্পূর্ণটাই দেখে তৃতীয় কোনও সংস্থা। তারা আবেদনপত্র থেকে মেধা তালিকা প্রস্তুত করে দেয়।

একজন লিখছেন, “একদম ম্যাম। আপনার সঙ্গে এক ক্লাসে পড়ার সৌভাগ্য কি মিস করা যায়?” আর এক জনের সরস মন্তব্য, “ইস, আমি তো সেকণ্ড ইয়ার। আগের বার যে কেন এমনটা হল না?”

এ বার প্রশ্ন হল এমন ‘ভুল’ হল কী করে? তা নিয়ে কলেজের সহ অধ্যক্ষ অপূর্ব রায়কে ফোন ও মেসেজ করা হলেও উত্তর মেলেনি।

ভর্তির যাবতীয় তথ্য আপলোড করলেও কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে, সব কিছু খতিয়ে দেখা প্রাথমিকভাবে সম্ভব হয় না। চাহিদা অনুযায়ী আবেদনকারী কত নম্বর পেয়েছে,

সেটা দেখে নিয়ে তালিকা তৈরি করে ফেলা হয়। এ ধরনের ভুল আগেও এ রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চোখে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com