বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
বরিশালে যুবকের করোনা শনাক্ত, লকডাউন না মানায় সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন

বরিশালে যুবকের করোনা শনাক্ত, লকডাউন না মানায় সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন

পবিত্র ঈদ উপলক্ষে পুরাতন ঢাকা থেকে স্ব-পরিবারে বাড়িতে আসা বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্থানীয় প্রশাসন যুবকের বাড়ি আশপাশের ৭টি বাড়ি লকডাউন ঘোষনা করেন। লকডাউন অমান্য করে ওই যুবক লোকালয়ে ঘোরাফেরা করায় যাতায়াতের বাঁশের সাকো ভেঙ্গে বাড়ির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন করে দেন স্থানীয়রা।


গৌরনদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, ঈদ উপলক্ষে এক যুবক (৪২) ঢাকা থেকে স্ব পরিবারে গত ২৩ মে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে যুবকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। ওই দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনার পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার গভীর রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউনের নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, ওই যুবক লকডাউন অমান্য করে হাট- বাজার লোকালয়ে ঘোরাফেরা করে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসি যুবকের বাড়ির সামনে বাঁশের তৈরী সাকোটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। লকডাউনে থাকা পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাঁকো ভেঙ্গে ফেলায় খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে না পারায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, কমলাপুর গ্রামের এক ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে ওই যুবকের বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনে থাকা পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com