বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
ব্রহ্মপুত্র-যমুনা, তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে

ব্রহ্মপুত্র-যমুনা, তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে

ব্রহ্মপুত্র-যমুনা, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্যানুযায়ী আগামী ৭২ ঘন্টা দেশের উত্তরাঞ্চলের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বিহার প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ফলে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা ও আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল আগামী ৭২ ঘন্টায় সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। আজ সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন মোট ১০১ টি। এর মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৫৭টি ও হ্রাস পেয়েছে ৪২টি।

অপরিবর্তিত রয়েছে ২টি স্টেশন। এছাড়া বিপদসীমার উপরে রয়েছে ৪টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com