মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুরে নতুন করোনা রোগী ৪৫ জন, মোট ১০৭৪

গাজীপুরে নতুন করোনা রোগী ৪৫ জন, মোট ১০৭৪

গাজীপুরে নতুন করে আরও ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত জেলায় মোট করোনা (কোভডি-১৯) রোগী শনাক্ত হয়েছে ১০৭৪ জনের।

শুক্রবার (২৯ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৭ জন, শ্রীপুর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন এবং কাপাসিয়া উপজেলায় একজন রয়েছেন।

এছাড়া, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ১০৭৪ জনের। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৯১ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৯ জন, কাপাসিয়া উপজেলায় ৮৭ জন, কালিয়াকৈর উপজেলায় ১০০ জন এবং শ্রীপুর উপজেলায় ৬৭ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। জেলায় সর্বশেষ ৪৩৩ জনেরসহ এ পর্যন্ত মোট ৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com