মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রাজধানীর সন্নিকটে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ও বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

রিজাউল হক জানান, গত দুইতিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন। পরে আজ সকালে (২৯ মে) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com