বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চীন নয়, প্রথম করোনা সতর্কতা জারির দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র

চীন নয়, প্রথম করোনা সতর্কতা জারির দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, উহানে প্রথম নিউমোনিয়া সংক্রমনের পর কোভিড-১৯ সংকটের শুরুতে চীনে নিজেদের অফিস থেকে তাদের আপডেটেট একাউন্টে এই মহামারি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এমনকি চীনের আগেই এই সতর্কতার কথা জানানো হয়।
মহামারি রোধে প্রয়োজনীয় তথ্য প্রদানে ব্যর্থতা এবং চীনের সঙ্গে আঁতাত রয়েছে জতিসংঘের এই স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ডোনাল্ট ট্রাম্পের এই অভিযোগ নাকোচ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


মহামারির শুরুতে সতর্কতা জারি না করার সমালোচনার জবাবে ৯ এপ্রিল সংস্থাটি তাদের যোগাযোগের প্রাথমিক টাইমলাইন প্রকাশ করে। আর এখন এই মহামারিতে ইতোমধ্যেই বিশ্বের ৫ লাখ ২১ হাজার লোক প্রাণ হারিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাইমলাইনের ধারাবাহিকতায় দেখা যায়, ৩১ ডিসেম্বরের রিপোর্টে বলা হয় হুবেই প্রদেশের উহান মিউনিসিপাল হেলথ কমিশন নিউমোনিয়া আক্রান্তের কথা জানিয়েছে, কিন্তু ইউএন হেলথ বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি এবং কার মাধ্যমে খবরটি এসেছে তা জানানো হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস ঘেব্রেয়েসাস ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে চীন থেকে আসা প্রথম রিপোর্টের কথা জানান। তবে এই রিপোর্ট চীনা কর্তৃপক্ষ অথবা অন্য কোন সূত্র পাঠিয়েছে তা নিশ্চিত করা হয়নি। জেনেভা ভিত্তিক এই সংস্থা চলতি সপ্তাহে করোনামহামারি সংক্রান্ত তাদের রিপোর্টের ধারাবাহিক বিবরণ প্রকাশ করেছে। সংস্থার এই বিবরণে বলা হয়, উহান হেলথ কমিশনের ওয়েবসাইটের বরাতে মিডিয়ায় “ভাইরাল নিউমোনিয়ার” খবর প্রকাশের পরে ৩১ ডিসেম্বর চীনে স্বাস্থ্য সংস্থার অফিস এ বিষয় রিপোর্ট করে।
পরে ১ ও ২ জানুয়ারি বিষয়টি সম্পর্কে হু চীনের কাছে জানতে চাইলে ৩ জানুয়ারি তারা এ বিষয়ে তথ্য সরবরাহ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com