শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

ইসরায়েলি নৃশংসতায় গাজায় নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

ধ্বংসপ্রাপ্ত গাজার একাংশ। ছবি : রয়টার্স
ধ্বংসপ্রাপ্ত গাজার একাংশ। ছবি : রয়টার্স

গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। ফলে শুধু দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।

বিবৃতিতে বলা হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।

একই সময়ে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com