বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান
চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান

ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে কুমিল্লায়; চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রাইভেটকারে থাকা ৪ জন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী(৮০), তার স্ত্রী নুরজাহান  বেগম(৬৫), তার৷ বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল হাশেম(৪৫)।  প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

উদ্ধারকারী দলে থাকা পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে বারোটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি  যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পিছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com