সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রংপুর ক্যাডেট কলেজে ৪৫ জনের সবাই পেলো জিপিএ-৫

রংপুর ক্যাডেট কলেজে ৪৫ জনের সবাই পেলো জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি- ২০২৫ পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগ হতে এই কলেজের মোট ৪৫ জন পরীক্ষার্থী এসএসসি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলে জিপিএ ৫.০০ ফলাফল অর্জন করে। ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন। রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকবৃন্দের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে।

কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ।

তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com