বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শেষ মুহূর্তে পাকিস্তান দলে পরিবর্তন

শেষ মুহূর্তে পাকিস্তান দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে ছিটকে গেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এই পেস বোলিং অলরাউন্ডারের পরিবর্তে আব্বাস আফ্রিদিকে দলে নিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশয়টি নিশ্চিত করেছে।

মূলত চোট থেকে সময়মতো সেরে না উঠায় সিরিজ শুরুর আগ মুহূর্তে ওয়াসিমকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় সাইড স্ট্রেইনে চোট পান ওয়াসিম। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। কোয়েটার হয়ে সবশেষ পিএসএলে ৮ ম্যাচে ১০ উইকেট নেন তিনি।

ওয়াসিমের পরিবর্তে দলে ডাক পাওয়া আব্বাস আছেন দুর্দান্ত ফর্মে। পিএসএলের ১৯তম আসরে ১১ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সফল আব্বাস। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২০ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে। ১ জুন শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com