শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
টাঙ্গাইল,রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে

টাঙ্গাইল,রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে

টাঙ্গাইল,রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় পদ্মানদীর ভাগ্যকূল পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।


আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা,আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদী সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।


এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতক ২৬৬ মিলিমিটার,সিলেট ১৪০ মিলিমিটার,লাল্লাখাল ১১৮ মিলিমিটার,ডালিয় ১১১ মিলিমিটার,সুনামগঞ্জ ১০৬ মিলিমিটার,কানাইঘাট ১০৫ মিলিমিটার,শেরপুর-সিলেট ১০৫ মিলিমিটারএবং জাফলং ৮৩ মিলিমিটার।
পর্যবেক্ষনাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৪ টি,হ্রাস ৪৫ টি এবং অপরিবর্তিত আছে ২ টির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com