শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক-
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লেগেছে। এ কারণে কার্ডিয়াক বিভাগের আইসিইউতে থাকা ১৭ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্ডিয়াক বিভাগের গ্লাস ভেঙে পাইপ ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘হাসপাতালের ৬ষ্ঠ তলায় (আইসিইউ ইউনিট) ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা কাজ করছে। কিভাবে লাগল এখনো জানিনা। ঘটনাস্থলে যাচ্ছি।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমাদের কাছে সংবাদ এসেছে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com