শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার উত্তরার কাঁচাবাজারে আগুন

এবার উত্তরার কাঁচাবাজারে আগুন

স্টাফ রিপোর্টার-

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানিয়েছেন, রাত ২টা ৫ মিনিটের জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে এর পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ শেষে কয়েকটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখন উত্তরা ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনে কোনও হতাহত হয়নি বলে জানান তিনি।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, জানতে চাইলে আলম হোসেন বলেন, তৎক্ষণাৎ কিছু জানা যায়নি। শুধু বেশ কয়েকটি দোকান পুড়েছে। এর সুনির্দিষ্ট সংখ্যাও এখন বলা যাবে না। অগ্নিনির্বাপণের কাজ শেষ করে তারপর এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।

আগুন লাগার খবর পেয়ে বাজারে ছুটে আসেন দোকানিরা। অনেকটা ঝুঁকি নিয়ে দোকান থেকে মালপত্র বের করতে দেখা যায় তাদের।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক ও ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com