শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধ ১২

বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধ ১২

স্টাফ রিপোর্টার-

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে ৪৬ জন নিহত হয়েছেন। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন। তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বেইলি রোডের আগুনে দগ্ধদের দেখতে শুক্রবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি সাংবাদিকদের বলেন, নিহত প্রত্যেকের কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

মন্ত্রী বলেন, আগুন লাগার পর বদ্ধ ঘর থেকে যখন কেউ বের হতে পারেননি তখন ধোঁয়া তাদের শ্বাসনালী চলে যায়। প্রত্যেকের এমন হয়েছে। যাদের বেশি হয়েছে দুঃখজনক ভাবে তারা বাঁচতে পারেননি। যারা জীবিত আছে তারাও কেউই শঙ্কামুক্ত নন।

তিনি বলেন, আমরা সবার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আমরা আবার বসবো। সব চিকিৎসকদের সঙ্গে বসে করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত নেব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীর অপ্রয়োজনে স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌনে সাতটা সময় আমাকে ফোনে দগ্ধ রোগীদের খোঁজ নিতে বলছেন। তিনি আরও বলেছেন, ‘আমি সব রোগীদের দায়িত্ব নিলাম, চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে।’

ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, এ পর্যন্ত ভবন থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪৬ জন মারা গেছেন, এর মধ্যে ৩৭ মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর অন্যদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com