বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

কমছে শীতের তীব্রতা

স্টাফ রিপোর্টার-
সূর্য উঠেছে। কাটতে শুরু করেছে কুয়াশার চাদর, কমতে শুরু করেছে শীতের দাপট। দীর্ঘ এক মাসে লালমনিরহাটের মানুষ সূর্যের দেখা পেয়েছেন মাত্র ৩ তিন দিন। উত্তরের আট জেলায়ও একই অবস্থা ছিল। তবে আবহাওয়া অধিদফতরের বেঁধে দেওয়া ২৮ জানুয়ারির তিন দিন পরে দুরবস্থা কাটলো।

বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় ঠাকুরগাঁওয়ে ১২ দশমিক ৬, লালমনিরহাটে ১৩, গাইবান্ধায় ১৩ দশমিক ৩, নীলফামারীতে ১১, দিনাজপুরে ১১ দশমিক ১, কুড়িগ্রামে ১২ দশমিক ৭, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩, রংপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন প্রায় সবক’টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল।

রংপুর বিভাগীয় প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। দিনাজপুরের আশপাশের অঞ্চলে আকাশে শুধু মেঘ থাকবে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।’

লালমনিরহাটের আদিতমারীতে শীতবস্ত্র বিতরণে অনিয়ম নজরে পড়েছে। বেশ কিছু জনপ্রতিনিধি ও প্রান্তিক লোকজন বলছেন, শীতবস্ত্রের সংকট কাটছে না। ইউনিয়ন পরিষদের সদস্যরা শীতবস্ত্র পাচ্ছেন না। গরিবের ঘরে পৌঁছায়নি শীতবস্ত্র। পছন্দসই কিছু জনপ্রতিনিধির ভাগ্যে স্বল্প সংখ্যক কম্বল জুটেছে। মধ্যস্বত্বভোগীদের দেওয়া হচ্ছে এসব সরকারি কম্বল।

এ বিষয়ে কথা বলতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বারবার ফোন করলে তিনি কল রিসিভ করেননি। মোবাইল ফোনে খুদেবার্তা পাঠালেও ফোন ধরেননি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছি। কেউ এলে আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে সেগুলো পাঠানো হয়। শীতবস্ত্র বিতরণে অনিয়ম সম্পর্কে আমার কিছু জানা নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com