শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের উপযুক্ত  বিচারের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের উপযুক্ত  বিচারের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৭ জুলাই)গণভবনে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রাক্কালে তিনি এ মন্তব্যটি করেন।

শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। ছাত্রদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। স্মারকলিপি দিতে ছাত্রদের সুযোগ করে দেয়া হয়।

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। ‘সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না।’

প্রধানমন্ত্রী আরও  বলেন, কিন্তু পরিতাপের বিষয় হলো, কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হানারোর কষ্ট আমার চেয়ে আর কে জানে? আমি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিই। যা ঘটেছে তা কাম্য ছিল না। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com