মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট-  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে অন্তত ছয় জন সাংবাদিক আহত হয়েছেন।

আজ বুধবার (১৭ জুলাই)  বিকেল সোয়া ৪টার এ সংঘর্ষ ঘটে। আহতদের  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আহত দুই শিক্ষার্থীরা হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। অন্যদিকে আহত সাংবাদিকরা হলেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ভাস্কর ভাদুরি, কালবেলার নিজস্ব প্রতিবেদক জনি রায়হান ও আকরাম হোসেন,দৈনিক প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন এবং নিউজ প্রভাতের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন আহমেদ এছাড়া সময় টিভির চিত্রগ্রাহক রতন আন্দোলনকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলেও জানা যায়।

এর আগে আজ বিকেল ৪টায় গায়েবানা জানাজা পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা কফিন নিয়ে মিছিল সহকারে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের লক্ষ্য করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ।

পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

তার আগে আজ দুপুর পৌনে ৩টার দিকে টিএসসি এলাকায় অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তারা তুলে নিয়ে যায়।

পুলিশ টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় প্রথমে পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে ছাত্রনেতা আখতার হোসেনকে তুলে নিয়ে যায় পুলিশ। একটু পরেই রোকেয়া হলের কাছে আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আজকের পত্রিকার সাংবাদিক আহমেদ শাবিব আব্দুল্লাহসহ ‍দুজন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com