সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
স্থগিত হলো উচ্চ মাধ্যমিকের আরও ৩ টি পরীক্ষা

স্থগিত হলো উচ্চ মাধ্যমিকের আরও ৩ টি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট-

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ ও ২৫ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী ২১ জুলাই রসায়ন (তত্ত্বীয়); ইসলামের ইতিহাস ও সস্কৃতি; ইতিহাস; গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন; উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র, ২৩ জুলাই রসায়ন (তত্ত্বীয়); ইসলামের ইতিহাস ও সস্কৃতি; ইতিহাস; গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন; উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র, ২৫ জুলাই অর্থনীতি; প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com