বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছু‌টির প‌রে ক‌রোনা সনা‌ক্তে ব‌রিশাল শী‌র্ষে

ছু‌টির প‌রে ক‌রোনা সনা‌ক্তে ব‌রিশাল শী‌র্ষে

সাধারণ ছুটি শেষ হওয়ার পর গত ৩০ দিনে দেশের ৮ বিভাগের মধ্যে করোনা রোগী সবচেয়ে বেশি বেড়েছে বরিশালে। এই সময়ে (৩১ মে থেকে ২৯ জুন) বরিশালে রোগী বেড়েছে ৭৯৯ শতাংশ ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গত ৩০ মে সাধারণ ছুটি শেষে অধিক সংক্রমিত এলাকা থেকে অনেকে এই বিভাগে আসায় তাঁদের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ছুটি শেষে বরিশাল বিভাগের ছয়টি জেলায় করোনা রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে।

আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩০ দিনে ঢাকা বিভাগে (ঢাকা মহানগর বাদে) করোনা রোগী বেড়েছে ২১৮ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ২৪৮ শতাংশ, সিলেটে ৪৭৩ শতাংশ, রংপুরে ১৬৭ শতাংশ, ময়মনসিংহে ১৯১ শতাংশ, রাজশাহীতে ৫৫২ শতাংশ ও খুলনা বিভাগে রোগী বেড়েছে ৫১০ শতাংশ।

আর ব‌রিশা‌লে এ হার ৭৯৯ শতাংশ। সাধারণ ছুটি শেষে বরিশাল বিভাগে রোগী বাড়লেও হাসপাতাল ও আইসিইউ সুবিধা এখনো অপর্যাপ্ত গত ৩১ মে বরিশাল বিভাগের ৬টি জেলায় করোনা শনাক্ত রোগী ছিলেন ২৯৭ জন। তখন ৬ জেলাতেই রোগীর সংখ্যা ১০০–এর নিচে ছিল। গতকাল সোমবার পর্যন্ত এই বিভাগে রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৭০ জন। অর্থাৎ গত ৩০ দিনে রোগী বেড়েছে ৭৯৯ শতাংশ। বরিশাল বিভাগে করোনা রোগীদের শয্যা রয়েছে মাত্র ৪৪৩টি। সচল আইসিইউ রয়েছে ১০টি।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, লঞ্চ চলাচল শুরুর পর সংক্রমিত জেলা থেকে অনেকে বরিশাল এসেছেন। তাঁদের মাধ্যমে করোনা কমিউনিটিতে (জনগোষ্ঠী) ছড়িয়েছে। পরিবহন, হাটবাজার কোথাও স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com