শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
দেশের নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

দেশের নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

দেশের নয়টি জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।এই জেলাগুলো হলো, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ।

এছাড়া দেশের সব নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

অপরদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টিপানি স্টেশনের মধ্যে ৮২ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ১৩ টিপানি স্টেশনের। অপরিবর্তিত পানি স্টেশন ২টি আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

গত ২৪ ঘন্টায় দেশের লরের গড়ে ৩৬০ মিলিমিটার, মহেশখোলা ২৪০ মিলিমিটার, সুনামগঞ্জ ২১৩ মিলিমিটার, ছাতক ১৩০ মিলিমিটার, লালাখাল ১৭৫ মিলিমিটার, জারিয়ানজাইল এ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com