শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

স্টাফ রিপোর্টার-

পটুয়াখালীর চার আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়। পাশাপাশি ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসনভিত্তিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঋণখেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনের কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমান বাতিল বলে ঘোষণা করা হয়। এ ছাড়া প্রদত্ত ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র হাবিবুর রহমানকে বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম জানান, পটুয়াখালীর চার আসনে ২৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৬টি বৈধ, আটটি স্থগিত ও চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।

জানা গেছে, ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা বকেয়া কর পরিশোধ না করায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে জাপা মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com