শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
আড়াই হাজার চারা গাছ রোপন করলেন চুমকি

আড়াই হাজার চারা গাছ রোপন করলেন চুমকি

‘‘গাছ লাগাই, জীবন বাঁচাই’’ এই শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল পাইপাস সড়কে নিজ হাতে চারা গাছ রোপন করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চারা গাছ রোপন কর্মসূচি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার (২৭ জুন) দিনব্যাপী সরকারী কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৫শ চারা গাছ রোপন করা হয়।

এই সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদির সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, গাজীপুর জেলা পরিষদের সদস্য এইচ.এম আবু বকর চৌধুরী, তাসলিমা রহমান লাভলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com