বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

তাসকিন পেলেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার । এর পরের স্তরেই আছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার । দীর্ঘদিন স্থগিত থাকার পর দুই বছর আগে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হয় এই সম্মাননা । দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে আজ তৃতীয়বারের মত প্রদান করা হলো এই পুরস্কার।

আজ শনিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‌’শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পুরস্কার নিলেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

সেরা খেলোয়াড় হিসেবে পদক পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের তাসকিন আহমেদ এবং ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। নতুন সংযোজন হিসেবে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার আতাহার আলী খান। 

আজ শনিবার পুরস্কার গ্রহণ শেষে গণমাধ্যমে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

পুরস্কার নেয়ার সময় তাসকিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া কাপ ও বিশ্বকাপে যাতে তাসকিনরা ভালো খেলে সেটার পরামর্শও দিয়েছেন তিনি। তাসকিন বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিলেন যে সামনে কি কি খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা, ভালো খেলো।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com