শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পনামাফিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে ভারত

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পনামাফিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা তুমুল বৃদ্ধি পেয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু যেন অবধারিত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও আসন্ন নির্বাচনের বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পনামাফিক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছে ভারত। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, সেখানে কীভাবে নির্বাচন হবে, তা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে।

কিছু বিদেশি কূটনীতিকের বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেখুন, আমার মনে হয় (বাংলাদেশে) নির্বাচনকে কেন্দ্র করে বহু ধরনের তৎপরতা চলছে, মানুষ হয়তো সেসব নিয়ে মন্তব্য করছেন।

অরিন্দম বাগচি বলেন, পুরো বিশ্ব হয়তো এ নিয়ে মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে, তা আমাদের ওপর প্রভাব ফেলে। বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে সেখানকার জনগণের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

তিনি বলেন, ‘অবশ্যই, আমরা (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের হাইকমিশন আছে… আমরা আশা করছি, সেখানে সহিংসতা ছাড়া পরিকল্পনামাফিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‘তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য ইস্যুতে আমার কোনও মন্তব্য নেই,’ বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র । এবারই প্রথম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যুতে কথা বললেন অরিন্দম বাগচি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com