শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

২৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ২৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৫টায় প্রথম ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।

৮ জোড়া ট্রেন চলাচলের সময় হচ্ছে— নারায়ণগঞ্জ কমিউটার-২ ঢাকা ছাড়ে ভোর ৫টায় ও নারায়ণগঞ্জ কমিউটার-১ নারায়ণগঞ্জ ছাড়ে ভোর ৬টা ৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৪ ঢাকা ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৩ নারায়ণগঞ্জ ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৬ ঢাকা ছাড়ে সকাল ৯টা ২০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৫ নারায়ণগঞ্জ ছাড়ে সকাল ১০টা ২৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-৮ ঢাকা ছাড়ে বেলা ১১টা ৩০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৭ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১০ ঢাকা ছাড়ে দুপুর ১টা ৪০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-৯ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১২ ঢাকা ছাড়ে বিকেল ৪টা ১০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১১ নারায়ণগঞ্জ ছাড়ে দুপুর ৫টা ১৫ মিনিটে; নারায়ণগঞ্জ কমিউটার-১৪ ঢাকা ছাড়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১৩ নারায়ণগঞ্জ ছাড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এবং সর্বশেষ নারায়ণগঞ্জ কমিউটার-১৬ ঢাকা ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে ও নারায়ণগঞ্জ কমিউটার-১৫ নারায়ণগঞ্জ ছাড়ে রাতে ৯টা ৩৫ মিনিটে।

এই রুটে থাকা ২টি রেকের মধ্যে বর্তমানে একটি রেক দিয়ে এই ৮ জোড়া ট্রেন চালানো হচ্ছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com