সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রংপুরের থেকে গাইবান্ধা মহাসমাবেশে যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী

রংপুরের থেকে গাইবান্ধা মহাসমাবেশে যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী

গাইবান্ধা সংবাদদাতা

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে কেন্দ্র করে গাইবান্ধাসহ বিভাগের আট জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামীকাল বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন।

সমাবেশে গাইবান্ধা থেকে যোগ দেবেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী। তারা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে পৌঁছাবেন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে গাইবান্ধার সাত উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। এর বেশিও হতে পারে। 

তিনি বলেন, ৫০০ বাস ও অনান্য যানবাহনে করে আমরা নেতাকর্মীরা রংপুরে যাব। সকালে এসব বাস ও ট্রাক প্রতিটি ইউনিটে পৌঁছে যাবে। তারা সকালে একত্রিত হয়ে এলে আমরা বিশাল শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রাম থেকে শহর, সব জায়গায় তা দৃশ্যমান। বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।  তাদের ষড়যন্ত্রকে রুখতে আওয়ামী লীগের নেতৃত্বে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com