মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কর্মস্থলে যোগ দিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ফিরছে দক্ষিণের মানুষ

কর্মস্থলে যোগ দিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ফিরছে দক্ষিণের মানুষ

বরিশাল সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নৌপথে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর অনেকেই গত সপ্তাহ থেকে কর্মস্থলে ফেরার যুদ্ধ শুরু করেছেন। তবে শুক্রবার (৭ জুলাই) দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা যাত্রীতে কানায় কানায় ভর্তি হয়ে গেছে ঢাকাগামী লঞ্চগুলো।

সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে গিয়ে দেখা যায়, বিকেল থেকেই প্রতিটি লঞ্চে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়। গত সপ্তাহ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুললেও অনেকে ছুটি বাড়িয়ে নিয়েছেন, শুক্রবার ছুটি কাটিয়ে শনিবার থেকে অফিস করার জন্য। আবার কেউ কেউ শনিবার পর্যন্ত ছুটি কাটিয়ে রোববার থেকে অফিস করার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বরিশাল নদী বন্দর থেকে সরাসরি ১০টি ও ভায়া দুটি লঞ্চ যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

নদী বন্দর ঘুরে দেখা যায়, প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ যাত্রী উঠিয়েছে। যাত্রীরা বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় অতিরিক্ত যাত্রী হয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে। তবে যাত্রীর এ চাপ শনিবারও কিছুটা থাকবে বলে জানান লঞ্চ সংশ্লিষ্টরা।

যাত্রীদের অভিযোগ, বিকেল ৫টায় লঞ্চগুলো ছাড়ার কথা থাকলেও রাত ৯ টার আগে ছাড়েনি। এ অবস্থায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে, নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছে। এছাড়া লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে সেটি তদারকির জন্য জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, আমরা সার্বক্ষণিক তদারকি করছি যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ না ছাড়ে। এছাড়াও আমাদের সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com