শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইট পরিচালনায় সম্মত, প্রাথমিক সম্মতি

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইট পরিচালনায় সম্মত, প্রাথমিক সম্মতি

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইট পরিচালনায় সম্মত হয়েছে দুই দেশ। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরের এ বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়।

বেবিচক জানায়, বাংলাদেশ ও সু্ইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের একটি দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তির খসড়া চূড়ান্ত করতে ৪ ও ৫ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবারের আলোচনা সভায় সুইজারল্যান্ড পক্ষের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সিভিল এভিয়েশনের লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। বাংলাদেশ পক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি দলে বেবিচকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা এবং নভো এয়ারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনায় খসড়া চুক্তি চূড়ান্ত স্বাক্ষরের উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তিটি চূড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় দেশ উদ্যোগ গ্রহণ করার আগ্রহ ব্যক্ত করে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও স্বাক্ষরিত হয়েছে। 

তিনি জানান, চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশ পথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সু্ইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের এবং আকাশ পথে পণ্য পরিবহনের আরো একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com