মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
হাওরে ৫ হাজার মেট্রিক টন করে ধানের সাইলো করা হবে: খাদ্যমন্ত্রী

হাওরে ৫ হাজার মেট্রিক টন করে ধানের সাইলো করা হবে: খাদ্যমন্ত্রী

কিশোরগঞ্জ সংবাদদাতা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘হাওরে পাঁচ হাজার মেট্রিক টন করে ধানের সাইলো (সংরক্ষণাগার) করা হবে। বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, দুর্ভিক্ষও হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।’

আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ–২০২৩ উপলক্ষে জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে আমরা দেখেছি গম এবং চাল জুন মাসে মজুত ৪, ৫, ৬ লাখ মেট্রিক টন; সর্বশেষ ৮ লাখের কিছু বেশি। আর আমাদের আমলে কোনো সময় ১৬ বা ১৮ লাখের নিচে থাকে না। আমাদের রাখার সক্ষমতা আছে ২১ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কিন্তু গতকালকেই আমাদের মজুত হয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘গম ও চাল আরও মজুত বেশি রাখার জন্য সাড়ে পাঁচ লাখ মেট্রিক টনের সাইলো বানানো হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরে এই সাইলোগুলো উদ্বোধন করা যাবে। তা ছাড়া কৃষকের সুবিধার জন্য হাওরে পাঁচ হাজার মেট্রিক টন করে ধানের সাইলো করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। ভেজা ধান কৃষক ধানের সাইলোতে নিয়ে যাবেন। একেকটা সাইলোতে ড্রায়ার থাকবে চারটি করে। প্রতিটি ড্রায়ারে ঘণ্টায় ৩০ মেট্রিক টন করে ধান ঝাড়াই, বাছাই, শুকিয়ে (সংরক্ষণাগার) ঢুকে যাবে। সেখান থেকে রসিদ নিয়ে ব্যাংকে চলে যাবেন ও টাকা নিয়ে বাড়িতে চলে যাবেন কৃষক। ২০০টি সাইলো করার চিন্তাভাবনা আছে। মাননীয় প্রধানমন্ত্রী পাইলট স্কিম হিসেবে ৩০টি করার অনুমোদন দিয়েছেন।’

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল কিনবে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে। ৪ লাখ মেট্রিক টন ধান ও ১২ লাখ ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com