শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

ভুট্টাক্ষেতে ৬০ বস্তা সরকারি চাল !

রংপুর সংবাদদাতা

রংপুর সদর উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করেছে এলাকাবাসী। চালের বস্তাগুলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফের বলে জানা গেছে। ভুট্টাক্ষেত থেকে চাল উদ্ধারের পর হৈচৈ পড়ে গেছে এলাকায়।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে চন্দনপাট ইউনিয়ন পরিষদের পেছনের ভুট্টাক্ষেত থেকে এসব চাল উদ্ধার হলেও ঘটনাটি আজ বুধবার সকালে জানাজানি হয়।

স্থানীয় জুয়েল, মোকছেদ, মিলনসহ কার্ডধারীরা জানান, ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণের দিন ছিল গতকাল মঙ্গলবার। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলে পরিষদের পেছনের একটি ভুট্টাক্ষেতে এলোমোলোভাবে ভিজিডির চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তা বাড়ি নিয়ে যান।

এদিকে এতগুলো চালের বস্তা কে বা কারা ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা কেউই মুখ খোলেননি।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, শুক্রবার হজ করার উদ্দেশ্যে রওনা দেব। চাল বিতরণ করার ও দেখভালের জন্য ইউপি সদস্য তাজুল ইসলাম, ফরহাদ হোসেন ও রত্না পারভীনকে দায়িত্ব দেওয়া ছিল।

তিনি আরো বলেন, চাল বিতরণকালে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। বিকেল ৪টার মধ্যে চাল বিতরণ সম্পন্ন করে সবাই চলে যায়।

কিন্তু কিভাবে এতগুলো চালের বস্তা পরিষদের বাইরে গেল তা আমার বোধগম্য নয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন হাজার ৬৪ জন ভিজিএফ (চাল) খাদ্যশস্য উপকারভোগীদের মধ্যে বিতরণ করার কথা ছিল। 

সংরক্ষিত নারী সদস্য রত্না পারভীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। আর ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন ইউপি সদস্য ফরহাদ হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলাম এ নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নাহার বেগম, সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার প্রমুখ।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে বের করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে এ ঘটনা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ শুরু করেছে। ভিজিএফের চাল নিয়ে লুটপাট কিংবা আত্মসাতের অভিযোগ কারো বিরুদ্ধে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com