সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াল বিসিবি

নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াল বিসিবি

খেলা প্রতিবেদক

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মেয়েদের বেতনের বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সালমা-জাহানারা-রুমানাদের বেতন বাড়ানো হয়েছে। আজ সোমবার মিরপুর শেরেবাংলায় এই ঘোষণা দিয়েছেন স্বয়ং নাজমুল হাসান পাপন। বর্তমান চুক্তিতে থাকা ২৫ ক্রিকেটারকে ৪টি ক্যাটাগরিতে বেতন দেয় বিসিবি।

সব ক্যাটাগরিতে ২০ শতাংশ বেতন বাড়িয়ে সেটাকে আবার রাউন্ড ফিগার করা হয়েছে।

এতদিন সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়ে ক্রিকেটাররা পেতেন ৮০ হাজার টাকা। যেটা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ। এছাড়া ‘সি’ ক্যাটাগরির ৩৫ হাজারকে করা হয়েছে ৫০ হাজার।

একইভাবে ‘বি’ ও ‘ডি’ ক্যাটাগরির বেতনও বাড়ানো হয়েছে। রাউন্ড ফিগার করার জন্য কিছু ক্ষেত্রে ২০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০ হাজার এবং ওয়ানডে ম্যাচের ফি এক লাখ টাকা করা হয়েছে। এতদিন টি-টোয়েন্টিতে ১৫০ ডলার এবং ওয়ানডেতে ৩০০ ডলার ম্যাচ ফি পেতেন মেয়েরা।

মেয়েদের বেতন বাড়ানোর বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট পাপন বলেন, ‘এত বাধা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেটটা খেলছে সে অনুযায়ী আমরা যে সুযোগ-সুবিধা দেই তা কিচ্ছু না। অন্য কোনো জায়গায় হলে ওরা আরও বেশি পেতো, আমরা তা জানি। আমি মনে করে এটা প্রথম পদক্ষেপ। বোর্ড থেকে বলা হয়েছে ম্যাচ ফি, স্যালারি যা পায় তা অনেক কম। আমরা এটাকে বাড়ানোর কথা বলেছি।

আমরা আশা করছি আস্তে আস্তে বাড়তেই থাকবে। আমি মনে করি মেয়েদের ক্রিকেটের জন্য এটি তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com