শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের , ভেঙে পড়ল মঞ্চ

বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের , ভেঙে পড়ল মঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে। এ সময় পড়ে যান কাদেরসহ ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকেরা৷ এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে৷ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল শোভাযাত্রার আয়োজন৷

অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ছিলেন উদ্বোধক।

আজ বেলা সোয়া তিনটায় অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়৷ এ সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনেকেই।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এরপর বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন৷ সাদ্দামের বক্তব্যের পর উদ্বোধকের বক্তব্য নিয়ে আসেন ওবায়দুল কাদের৷ ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যেই ৪টা ১০ মিনিটে ভেঙে পড়ে মঞ্চ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত ওবায়দুল কাদেরও।

তবে তিনি তেমন গুরুতর আঘাত পাননি৷ পড়ে গিয়ে আহতদের মধ্যে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি,

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বেশ কয়েকজন। মঞ্চে ধারণক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চ ভেঙে পড়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের৷

অবশ্য মঞ্চ ভেঙে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে ৪টা ১৭ মিনিটে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের৷ এ সময় তিনি বলেন, এত নেতা আমাদের দরকার নেই৷ দরকার কর্মী৷ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার৷

যেকোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি৷ এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই৷

ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা৷ ঠিক আছে? এ কথা বলে আমি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি৷

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com