শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরামর্শক কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি-পাপন

পরামর্শক কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি-পাপন

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের পাওয়ার হিটিং সমস্যা সমাধানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরামর্শক কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি, এমনটা জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান। আর এশিয়া কাপ টি- টোয়েন্টি ক্রিকেট থেকেই বাংলাদেশ দল গোছানোর কাজ শুরু হবে বলেও জানান তিনি। মিরপুরে এশিয়া কাপ সামনে রেখে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পরিদর্শন শেষে বিসিবি সভাপতি এসব কথা বলেন।

এশিয়া কাপ ক্রিকেট শুরু হবে চলতি মাসের শেষ দিকে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই সামনে রেখে পুরো দল এবার অনুশীলন করবে না। তবে ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন সাকিব, মুশফিকসহ কয়েকজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই নিজেদের দুর্বলতাগুলো ঠিক করতে ঝালিয়ে নিচ্ছেন তারা। বৃহস্পতিবার ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখতে যান বিসিবি সভাপতি ও কয়েকজন পরিচালক। ক্রিকেটারদের প্রস্তুতি দেখে কয়েকজন কোচিং স্টাফের সাথেও কথা বলেন বিসিবি সভাপতি।  

এরপর সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, এশিয়া কাপ টি- টোয়েন্টি থেকেই ভবিষ্যতের জন্য দল গোছানোর কাজ শুরু হবে।  

টি- টোয়েন্টিতে বাংলাদেশ দলের মূল সমস্যা পাওয়ার হিটিংয়ে। ফলে শেষ মুহুর্তে স্কোর বোর্ডে রান বাড়াতে পারে না বাংলাদেশ দল। ক্রিকেটারদের এই সমস্যা সমাধেনর উদ্যোগ নিয়েছে বিসিবি। 

এশিয়া কাপ টি- টোয়েন্টি খেলতে আগামী ২৩শে আগস্ট দুবাইয়ের উদ্দেশে ঢাকার ছাড়ার কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com