বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবির প্রেস ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে দেয়ালিকা প্রদর্শন

কুবির প্রেস ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে দেয়ালিকা প্রদর্শন


কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মত  ‘সংবাদ-চিত্রে ভাষা আন্দোলন’ শিরোনামে দেয়ালিকা প্রদর্শন করা হয়।


২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে কুবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দেয়ালিকা প্রদর্শন করা হয়। কুবি প্রেস ক্লাবের ‘সংবাদ-চিত্রে ভাষা আন্দোলন’ প্রদর্শনী দেখতে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
এছাড়াও, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রদর্শনী দেখতে আসেন।


দেয়ালিকায় তৎকালীন ভাষা আন্দোলন নিয়ে প্রকাশিত বিভিন্ন পত্রিকার কলাম, সংবাদ ও ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্রের পোস্টার প্রদর্শন করা হয়। 
দেয়ালিকা প্রদর্শনে এসে কুবির উপাচার্য ড. এ এফ এম  আব্দুল মঈন বলেন, প্রদর্শনী খুবই সুন্দর হয়েছে। এরকম আয়োজন সামনেও অব্যাহত থাকুক।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, এটা খুবই ভাল উদ্যোগ। সামনে এমন ধারা অব্যাহত থাকুক। ভাষা আন্দোলনের স্মৃতিগুলো এভাবেই স্মরণে রাখতে হবে।


কুবি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ভাষা আন্দোলনে বিভিন্ন সংবাদ ও চিত্রের অনেক ভূমিকা ছিল। আমরা চেয়েছি কিছু সংবাদের কাটিং ও চিত্র প্রদর্শন করতে। এ আয়োজনটা এবারই আমরা প্রথম করেছি। সামনে এ ধারা অব্যাহত থাকবে এবং আরও বেশি তথ্য সংযোজিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com