সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দৈনিক মাধুকর পত্রিকা বর্জনের ঘোষণা প্রেসক্লাব গাইবান্ধার

দৈনিক মাধুকর পত্রিকা বর্জনের ঘোষণা প্রেসক্লাব গাইবান্ধার

শেখ মো:আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার বে-সরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন কর্তৃক প্রকাশিত দৈনিক মাধুকর পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন প্রেসক্লাব গাইবান্ধা।

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব গাইবান্ধার কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ না করা এবং নীতিহীন কার্যকলাপের জন্য পত্রিকাটির সম্পাদক কে এম রেজাউল হকের প্রতি নিন্দা জানানো হয়।

সভায় উল্লেখ করা হয, দৈনিক মাধুকর পত্রিকাটি অনুসন্ধানি সাংবাদিকতায় বিশ্বাস করে না। এ যাবৎকালে দৈনিক মাধুকর পত্রিকায় কোন অনুসন্ধানি সংবাদ প্রকাশ হয়নি।
শুধুমাত্র চরাঞ্চলের মরিচ ও ভুট্টার বাম্পার ফলনের নিউজ প্রথম পাতায় ফলাও করে প্রকাশ করা হয়। দায়সাড়া নিউজসহ পত্রিকাটি এসকেএস-এর বিজ্ঞাপন দিয়ে প্রথম ও শেষের পাতা ভরাট করে রাখেন। আলোচনায় একাধিক সাংবাদিক অভিযোগ করেন এসকেএস ফাউন্ডেশনের ব্যাকআপ হিসাবে দৈনিক মাধুকর পত্রিকাটি বের করা হয়।

প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক জাভেদ হোসেন বলেন, দৈনিক মাধুকর পত্রিকাটি জেলা প্রশাসনেরও সব নিউজ কাভার করে না।
গত ২৪ নভেম্বর প্রেসক্লাব গাইবান্ধার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার নীতি নির্ধারক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকলেও সেই নিউজ তারা কাভার করেনি অথচ স্থানীয়, জাতীয় ও অনলাইন পোর্টালগুলো জুড়েই নিউজটি স্থান পেয়েছে। এতেই বোঝা যায় এই সংবাদপত্রটি হলুদ সাংবাদিকতার জলন্ত উদাহরণ।

সভায় প্রেসক্লাব গাইবান্ধার প্রধান উপদেষ্টা ও পৌর মেয়র মতলুবর রহমান, সভাপতি খালেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিন সেন, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুন নাঈম,সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম,কার্যকরী সদস্য শাহজাহান সিরাজ, শরিফুল ইসলাম সঞ্জুসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com