শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ

জবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ

জবি প্রতিনিধি :


GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২১ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিজ্ঞান ইউনিটে মোট ১০ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষার সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা দুপুর ১২ টা থেকে হলেও সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে আসতে থাকে। ১০ টা পর বিশ্ববিদ্যালয় ৫ টি গেইট দিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বের হওয়ার সময় যানজট সৃষ্টি হয় এতে প্রায় ১ ঘন্টা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন গুলো শিক্ষার্থীদের সহযোগিতা তৎপর ছিলো।

মুন্সিগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা তাহমিনা আক্তার তামান্না বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পেরে খুব ভালো লাগছে গেইট সামনে থেকে সিরিয়ালি ক্যাম্পাসের ভিতর প্রবেশ করানো হয়েছে। এখানে দায়িত্বে থাকা সকল ভাইয়া আপুরা সিট খুজতে সহযোগিতা করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করতেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষা দিচ্ছে। আমাদের উদ্যোগ সফল হয়েছে।

ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির

ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানোর সময় জবি শাখা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ নাম্বার গেটের সামনে এ ঘটনা ঘটে। এসময় ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা ভীত হয়ে পড়েন।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল ও অন্যান্য নেতা-কর্মীরা পরীক্ষাদের সহযোগিতা করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে ছাত্রলীগকর্মী ১১ তম ব্যাচের মফিজুর রহমান হামিম, শেখ রাসেল, নাজমুল হাসান মুন্না, ১২ তম ব্যাচের মেহেদী হাসান, ১৩ তম ব্যাচের নওশের বিন আলম ডেভিডসহ আরও অনেকে হামলা করে। এতে গুরুতর আহত হয় ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এবং শাখা ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হোসেন।

শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার সময় জবি ছাত্রদল থেকে আরও উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, নাহিদ চৌধুরী, মাহবুব রহমান, রাতুল হাসান, নাছিম উদ্দিন, জামাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল আজিজ, কুতুব উদ্দিন স্বরণ, আলআমিন, তৌহিদ চৌধুরী, রবিন, জিসান, মোবাইদুর রহমানসহ আরও অনেকে।

হামলার বিষয়ে জবি ছাত্রদলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রসংগঠন হিসেবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা যখন শিক্ষার্থীদের মাস্ক,কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম তখন ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে আমাদের আহত করাই প্রমাণ করে তারা কখনো শিক্ষার্থীবান্ধব ছিল না। আমরা ক্যাম্পাসে সহবস্থানের নিশ্চিতের দাবি জানাই। শিগগিরই আমরা ক্যাম্পাসে অবস্থান নিব।

এ বিষয়ে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করতে ছাত্রদল আসে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য আমাদের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলকে রুখে দিয়েছে।

গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com