মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
শিবগঞ্জে গণটিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও সম্পা

শিবগঞ্জে গণটিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও সম্পা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত দেশব্যাপী সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে করোনা ভাইরাস প্রতিরোধে (কোভিড-১৯) ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার অস্থায়ী ক্যাম্পে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। গণটিকা কর্যক্রম চলাকালিন সময়ে উপজেলার ১২ টি ইউনিয়নের টিকা ক্যাম্পগুলো পরিদর্শন ও তদারকি করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

এ সময় তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত ও নিরাপদ থাকার লক্ষে সরকারী নির্দেশ অনুযায়ী সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান।
তিনি বলেন, টিকা নিয়ে নিজে নিরাপদ থাকুন, পরিবার সহ অপরকে নিরাপদ রাখুন।
এসময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু উপস্থিত ছিলেন।
উপজেলার ১২ টি ইউনিয়নে টিকা কেন্দ্রে গুলোতে লোকজন দলে দলে টিকা নেওয়ার জন্য এসে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com