মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
সাতক্ষীরার ৮৭ কেন্দ্রে চলছে গণটিকাদান কার্যক্রম

সাতক্ষীরার ৮৭ কেন্দ্রে চলছে গণটিকাদান কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ৭৮ টি উইনিয়নে ও দু’টি পৌরসভায় শুরু হয়েছে গণটিকাদান। শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে এই টিকাদান। এ কার্যক্রমের জন্য সিনোফার্মের ৫১ হাজার ২০০ টিকা ও এ্যাস্ট্রাজেনকোর ৩২ হাজার টিকা মজুত রয়েছে। অগ্রািধকার ভিত্তিতে বয়স্কদের এ টিকা দেওয়া হবে।

একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবেন এই টিকা। পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে। প্রথম দফায় এ কার্যক্রম চলবে ১২ আগষ্ট পর্যন্ত।

সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন এবং সাতক্ষীরা ও কলারোয় পৌরসভার ৯ টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে গণটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে ভিড়। তবে মানুষ লাইন দিয়ে টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড় লক্ষ্যনীয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, আজ ৮৭ টি কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামি ১৪ আগস্ট ফের দেওয়া হতে পারে গণটিকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com