মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
মৃত্যুপুরী মচিমহা,অক্সিজেন শয্যা সংকট, আজ মৃত্যু ২১

মৃত্যুপুরী মচিমহা,অক্সিজেন শয্যা সংকট, আজ মৃত্যু ২১

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।বৃহত্তর ময়মনসিংহের চিকিৎসার আস্তাস্থল এ হাসপাতালটি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।
করোনা পজিটিভ হয়ে মারা গেছেঃ ময়মনসিংহ সদরের রহিমা (৬৫),তারাকান্দার ইলিয়াস আলী(৭০), ত্রিশালের আব্দুল কুদ্দুস(৭০), জামালপুর সদরের আসমা (৭০),কিশোরগঞ্জের হাজী মহি উদ্দিন( ৬৮)এবং টাঙ্গাইল সদরের আব্দুস সাত্তার (৪০)।
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেনঃ ময়মনসিংহ সদরের নজরুল(৭০),শকুর জান (৬০),ফজিলা খাতুন(৬০), আনোয়ারা বেগম (৬৫),বাজেদ আলী (৭৫)রহিমা (৪০),নান্দাইলের আমেনা (৬০),ঈশ্বরগঞ্জের রুকন উদ্দিন(৬০),গফরগাঁওয়ে রেহানা খাতুন(৭৫),ভালুকার জালাল (৬০),গৌরিপুরের আরিফ (১৬),জামালপুর সদরের হযরত আলী(৭০)দেওয়ানগঞ্জের হেলেনা (৫০),নেত্রকোনার কেন্দুয়ায় নয়ন মিয়া(৪০),টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দিন(৭০)।
তিনি আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৫৮০ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৫৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.৩৪ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com