মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৮১,মৃত্যু ৪

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৮১,মৃত্যু ৪


দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক।কিশোরগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতা কমছে না।২৪ ঘন্টায় পর ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত। হচ্ছে নতুন রেকর্ড।কিশোরগঞ্জে ৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।তাদের মধ্যে কটিয়াদী উপজেলার একজন নারী(৭০),ভৈরব উপজেলার একজন পুরুষ (৮০),একজন নারী(৬৫) এবং বাজিতপুর উপজেলার একজন পুরুষ(৩৫) রয়েছেন।
সর্বশেষে মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেছেন এবং তিন জন নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন।
কিশোরগঞ্জের ১২ টি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ১৮১ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ১০৮ জন।সুস্থরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০১ জন ও মিঠামইন উপজেলায় ৭ জন।
সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান বুধবার (৪ আগস্ট ) রাতে জানিয়েছেন,কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় নতুন ৮৮ জনের নমুনা পজিটিভ এসেছে এবং পুরনো ৮ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৯২ টি নমুনা।আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ১১১ টি নমুনা পরীক্ষায় নতুন ১৪ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৮৮ টি নমুনা।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,তাড়াইল,পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব,নিকলী,বাজিতপুর,মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্টে ৩৪৬ টি নমুনা পরীক্ষায় নতুন ৭৯ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ২৬৪ টি নমুনা।
নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৪ জন,হোসেনপুর উপজেলায় ৪ জন,তাড়াইল উপজেলায় ৬ জন,পাকুন্দিয়া উপজেলায় ১০ জন,কটিয়াদী উপজেলায় ৩৪ জন,কুলিয়ারচর উপজেলায় ৭ জন,ভৈরব উপজেলায় ৪০ জন,নিকলী উপজেলায় ২ জন,বাজিতপুর উপজেলায় ৩ জন,মিঠামইন উপজেলায় ১ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ২ হাজার ৮৫২ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা এ পযর্ন্ত করোনা ভাইরাসে ১৬৭ জন মৃত্যুবরণ করেছেন।
এ পযর্ন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৯ হাজার ৯৪৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩০ জন বুধবার (৪ আগস্ট )পযর্ন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৭৮৬ জন আর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৬ হাজার ৬৬৫ জন।গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া শুরু হয়েছে।এ পযর্ন্ত মোট ৫৯ হাজার ৬৫৭ জন সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৫৯ হাজার ৯১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com